শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ :বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে সরকারের গড়িমসির কারণে দেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়া হয়েছে, এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। তিনি ঘোষণা দিয়েছেন, ১৭ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় বিডিআর হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিয়ে আইন উপদেষ্টা কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মাহিন তার ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন।

 
এদিকে, মাহিন সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি মাহিনের পোস্ট শেয়ার করে লিখেছেন, “আমি আমার ভাই মাহিনের পক্ষে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। #আইএমউইথমাহিন।”

মাহিন সরকার তার ফেসবুক পোস্টে লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থানের একজন নগণ্য অংশীদার হিসেবে আমি মাহিন সরকার বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আগামীকাল (১৭ই ডিসেম্বর) আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। আমার সঙ্গে যদি কেউ না-ও যায়, এমনকি পুরো বাংলাদেশের একজনও যদি আমার পক্ষে না থাকে তবুও আমি আমার এই দৃঢ় অবস্থান থেকে বিন্দুমাত্র পিছু হটবো না।

তিনি আরও লিখেছেন, চার মাস দায়িত্ব গ্রহণের পরেও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হলো এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা। কমিশন গঠনে গড়িমসি করে এই সরকার দেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। যা স্পষ্টতই প্রহসনের শামিল।

মাহিন বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের বিজয়কে ভারত নিজের জয় হিসেবে প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অবহেলা এবং ভারতের ইতিহাস বিকৃতির প্রতিবাদ না জানানো আমাদের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

তিনি আরও বলেছেন, যদি আমার বিরুদ্ধে সরকারের কোনো ভিন্ন অবস্থানও নেয়, তবুও আমি বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আগামীকাল সকাল ১১টায় সচেতন ছাত্র-নাগরিকদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা হবে।

প্রসঙ্গত, মাহিন সরকারের ফেসবুক পোস্টে মাহিনের সঙ্গে সংহতি প্রকাশ করে লিখেছেন হাসনাত আব্দুল্লাহ, “মাতৃভূমি অথবা মৃত্যু। ইনকিলাব জিন্দাবাদ।”

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit