মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সে দাবানল উসকে দেওয়ার অভিযোগে ২০ দিনে গ্রেফতার ১৬২ জন তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী

বিজয় দিবসের কনসার্টে লাখো মানুষের ঢল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উন্মুক্ত কনসার্ট চলছে। সোমবার (১৬ ডিসেস্বর) দুপুর দেড়টার দিকে ‘সবার আগে বাংলাদেশ’ নামে এ কনসার্ট শুরু হয়েছে। চলবে রাত ১১টা পর্যন্ত। কনসার্ট শুরুর আগেই বিভিন্নস্থান থেকে সংগীতপ্রেমীরা এসে উপস্থিত হন।

audience
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে লাখো জনতার ঢল

কনসার্ট শুরুর কয়েক ঘণ্টা পর থেকেই মানুষের ঢল নামে। এ কনসার্টে অংশ নিতে রাজধানীবাসীর অনেকেই পরিবার-বন্ধুবান্ধব নিয়ে দলে দলে হাজির হয়েছেন।

‘সবার আগে বাংলাদেশ’ নামের একটি সংগঠন এ কনসার্টের আয়োজন করেছে। গত ১০ ডিসেম্বর এটির যাত্রা শুরু হয়েছে। সংগঠনটি মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে। জানা গেছে, সংগঠনের আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ কনসার্টে গান পরিবেশনা করছেন- শিল্পী নাসির প্রীতম হাসান, কনকচাঁপা, খুরশিদ আলম, সৈয়দ আব্দুল হাদী, বেবী নাজনীন, মনির খান, কণাসহ আরও অনেকে। অন্যদিকে নগরবাউল, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফারেন্ট টাচ, আর্ক ও সোনার বাংলা সার্কাস ব্যান্ড দলের এ কনসার্টে অংশ নিয়েছে।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit