শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ স্মৃতিসৌধ চত্ত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

প্রথমেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। তাঁকে সহযোগিতা করেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।পরে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আটোয়ারী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম অন্যান্য পুলিশ অফিসারদের সাথে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ক্রমান্বয়ে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, উপজেলা জাসদ, উপজেলা জাগপা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রাণি সম্পদ দপ্তর, পল্লী সঞ্চয় ব্যাংক, পল্লীবিদ্যুৎ অফিস, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, বঙ্গবন্ধু ডাংগীর হাট সরকারি কলেজ, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়,প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল ১০ টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে সুনীল আকাশে ফেস্টুন সহ বেলুন উড্ডয়ন এবং শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করা হয়।

বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম,সাবেক ডেপুটি কমান্ডার শেখ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম, বীর মুক্তিযোদ্ধা জাহেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা পশিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা জ্যোতিশ চন্দ্র। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য আব্দুল্যাহেল বাকী, মতিয়র রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার আমির মাওঃ মোঃ ইউনুস আলী খাঁন, জাগপা উপজেলা সেক্রেটারী বজলুর রহমান প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে চারু,কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের বিজয় মেলা আনুষ্ঠানিকভাবে পরিদর্শন করা হয়।

দিনব্যাপী বিজয় মেলার নির্বাচিত শ্রেষ্ঠ স্টল দাতা, প্রীতি টি-২০ ম্যাচের খেলোয়ার সহ শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদানের মাধ্যমে দিনব্যাপি বিজয় দিবস উদযাপন কর্মসূচির সমাপ্তি হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়ক সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit