শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

ভিড়ের মধ্যে অস্বস্তিতে শাহরুখকন্যা, বাঁচাতে ছুটে এলেন জ্যাকি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ Time View

বিনোদন ডেস্ক : শাহরুখকন্যা সুহানা বলিউডে পা রাখার আগে থেকেই চর্চায়। এখন পর্যন্ত মাত্র একটি ছবিতে অভিনয় করেছেন সুহানা খান। কিন্তু সমাজমাধ্যমে তার অনুরাগীর সংখ্যা ঈর্ষণীয়। তাকে ক্যামেরাবন্দি করতে ছুটে আসেন ছবিশিকারিরা। তেমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সুহানা। সেই সময়ে তাকে বাঁচাতে ছুটে এলেন জ্যাকি শ্রফ।

পরনে কালো রঙের পোশাক। কানে বড় দুল। খোলা চুল। জানা যাচ্ছে, সুহানার পাথরখচিত পোশাকটির দাম ৪ লাখ রুপির উপরে। সঙ্গে নিয়েছিলেন দামি ব্যাগ। এ সাজেই সুহানা পৌঁছেছিলেন সোহেল খানের ছেলে নির্বাণ খানের জন্মদিনের অনুষ্ঠানে। মুম্বাইয়ে অর্পিতা খানের নতুন রেস্তোঁরায় বসেছিল জন্মদিনের আসর। তারকাখচিত জন্মদিনের অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময়েই সুহানাকে ঘিরে ধরেন ছবিশিকারিরা। সুহানার চোখে-মুখে ফুটে ওঠে অস্বস্তির ছাপ। পেছন থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন ‘জ্যাকি আঙ্কল’।

জ্যাকি সেই অনুষ্ঠান থেকে সুহানাকে বেরোতে সাহায্য করেন। ছবিশিকারিদের উদ্দেশে কড়া কণ্ঠে বলেন, ‘মুখের ওপর বেশি আলো ফেলবেন না।’ কোনো মতে সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে যান সুহানা। এ দিন নির্বাণের জন্মদিনের অনুষ্ঠানে সুহানা ছাড়াও উপস্থিত ছিলেন ইব্রাহিম আলি খান, কার্তিক আরিয়ান, ইব্রাহিম খান, অগস্ত্য নন্দা, ববি দেওলও।

সুহানাকে আগামীতে দেখা যাবে সুজয় ঘোষের ছবি ‘কিং’-এ। অন্য দিকে জ্যাকি শ্রফ ব্যস্ত তার আসন্ন ছবি ‘বেবি জন’-এর প্রচার নিয়ে। এ ছাড়া ‘হাউসফুল ৫’ ছবিতেও অভিনয় করছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit