মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
পাবলিক-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবধান কমাতে কাজ করছে ইউজিসি ২১ শিক্ষার্থীর প্রাণ গেল, অথচ ধর্মেন্দ্রকে মালা পরালো বিজেপি: কংগ্রেস নেতা আজ বিশ্ব হেপাটাইটিস দিবস ফ্রান্সে দাবানল উসকে দেওয়ার অভিযোগে ২০ দিনে গ্রেফতার ১৬২ জন তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি

১১ দিনে ‘পুষ্পা টু’র আয়ের রেকর্ড!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পুষ্পা ২: দ্য রুল’। মুক্তির প্রথম দিন থেকেই দর্শক মাতাতে শুরু করে সিনেমাটি।

মুক্তির ১১ দিন পর বক্স অফিস রিপোর্ট বলছে, রোববার পর্যন্ত ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটির আয় ১৩২২ কোটি রুপি পার করেছে।
 
শুধু ভারতের প্রেক্ষাগৃহ থেকেই আল্লু অর্জুন অভিনীত এ সিনেমাটি আয় করেছে ১ হাজার কোটি রুপি। এটিই কোনো ভারতীয় সিনেমার রেকর্ড যেটি ভারতে সবচেয়ে দ্রুতগতিতে হাজার কোটি রুপি আয়ের ক্লাবে নাম লেখায়।
 
ব্লক বাস্টার এ হিট সিনেমায় দেখা যায়, একজন সাধারণ মানুষ থেকে গুন্ডায় পরিণত হওয়া এক ছেলের জার্নি। এ চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। আল্লুর বিপরীতে আছেন রাশমিকা মান্দানা।
 
সিনেমাটি নিয়ে দর্শক হৃদয়ে আগ্রহ তৈরি করে এর টিজার। টিজারে আল্লু অর্জুনের শাড়ি পরা লুক নজর কাড়ে সবার। সেই সঙ্গে মুখে রঙ আর শরীর ভর্তি গয়নার কারণ জানতে দর্শকদের আগ্রহী করে তোলে সিনেমাটি।
 
লাল চন্দন কাঠ চোরাচালানকারী দুর্ধর্ষ এক স্মাগলারের গল্পকে কেন্দ্র করে এগিয়ে যায় সিনেমাটি। তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় এবং মালয়ালম ভাষায় মুক্তি পায় সিনেমাটি। এ ৫ ভাষার পাশাপাশি বাংলা ভাষাতেও এ সিনেমাটি মুক্তির কথা ছিল। তবে শেষ পর্যন্ত বাংলা ভাষায় মুক্তি পায়নি সিনেমাটি। ভক্তদের আশা, সিনেমা হলে দেখা না গেলেও, ওটিটিতে বাংলায় মিলতে পারে বিশ্ববাজারে ঝড় তোলা তেলুগু সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit