শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

তবলার জাদুকর জাকির হোসেন মারা গেছেন, নিশ্চিত করলো পরিবার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

বিনোদন ডেস্ক : উপমহাদেশের অন্যতম তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে মারা গেছেন তিনি। সোমবার জাকির হোসেনের পরিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

পরিবারের বিবৃতি অনুসারে, আইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস থেকে উদ্ভূত জটিলতার কারণে ৭৩ বছর বয়সে তিনি মারা যান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস থেকে উদ্ভূত এক জটিলতার কারণে হুসেনের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

গত দুই সপ্তাহ ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জাকির হোসেন। অবস্থার অবনতি ঘটলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। মৃত্যুকালে স্ত্রী আন্তোনিয়া মিনেকোলা এবং দুই কন্যা আনিসা কুরেশি ও ইসাবেলা কুরেশিকে রেখে গেছেন। ১৯৫১ সালের ৯ মার্চ জন্মগ্রহণ করা জাকির হোসেন কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ আল্লা রাখার পুত্র।

জাকির হোসেনের পরিবারের বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি এমন এক অসাধারণ ঐতিহ্য রেখে গেছেন যা সারা বিশ্বের অসংখ্য সংগীতপ্রেমী হৃদয়ে স্থান করে নিয়েছে এবং যার প্রভাব আগামী প্রজন্মেও প্রতিধ্বনিত হবে।’

জাকিরের হাত ধরেই ভারত পেয়েছে গ্র্যামি পুরস্কার। ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ হিসেবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। বর্তমানে ‘শক্তি’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হলেন শংকর মহাদেবন।

তবলাবাদক হিসেবে ছিলেন জাকির হোসেন। বেহালায় গণেশ রাজাগোপালন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ। গিটারে জন ম্যাকলকলিন। ২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি ট্র্যাক রয়েছে এই অ্যালবামে।

কিংবদন্তি তবলা মাস্টার ওস্তাদ আল্লা রাখার ছেলে ওস্তাদ জাকির হোসেন ১৯৫১ সালে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি।

মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তার। সাত বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেছেন তিনি। হোসেন তার কর্মজীবনে চারটি গ্র্যামি পুরস্কার পেয়েছেন।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit