ডেস্ক নিউজ : রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে সোমেশ্বরী নদীর শিবগঞ্জ অংশে দোয়া মাহফিলের মাধ্যমে কাঠের ব্রিজ উদ্বোধন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতেই ১৫ এবং ১৬ ডিসেম্বর সব প্রকার যানবাহন চলাচলেও কোনো ইজারা টোল নেয়া হবে না বলেও জানান ব্রিজ নির্মাণের দায়িত্বে থাকা অ্যাডভোকেট এম এ জিন্নাহ।
স্থানীয়রা জানান, সোমেশ্বরী নদীতে কোনো স্থায়ী ব্রিজ নেই। উপজেলার দুইটি ইউনিয়ন ও পৌরসভার প্রায় অর্ধলাখ মানুষ চলাচল করে। বছরের প্রায় ছয় মাসের বেশি সময় পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদীতে ইঞ্জিনচালিত নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হয়। তবে শুকনো মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় পারাপারে দুর্ভোগ বাড়ে।
গত কয়েক বছর ধরে এই দুর্ভোগ লাঘবে সোমেশ্বরী নদীর ওপর কাঠের ব্রিজ নির্মাণ করে আসছে। তবে চলতি বছর সোমেশ্বরী নদী চৈতাটি, বিরিশিরি ও শিবগঞ্জ অংশে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নিজস্ব অর্থায়নে ও স্থানীয় নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তিনটি ব্রিজ নির্মাণ করা হয়। ফলে ব্রিজগুলো দিয়ে যাত্রীদের জন্য বিনামূল্যে ও ছোট যানবাহনের জন্য নামমাত্র টোল নির্ধারণ করা হয়েছে বলে জানান পরিচালনাকারীরা।
কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:৪০