শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নতুন লুকে ভাইরাল আমির খান সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ১৯ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক-১

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই হ্রদ দিয়ে বিভিন্ন নৌযান দিয়ে যাত্রীবেশি চোরাকারবারিরা প্রতিদিনই অবৈধ জিনিসপত্র পাচার করছে এমন সুনির্দিষ্ট্য তথ্য গোপন সংবাদের মাধ্যমে পেয়ে রাঙামাটির পুলিশ সুপার ড.ফরহাদ হোসেনের নির্দেশনায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১৯ লাখ ২০ হাজার টাকার শুল্কবিহীন অবৈধ সিগারেট আটক করেছে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের ওসি দৌস মোহাম্মদ জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের গীতাশ্রম কলোনীস্থ পোড়া মিল সংলগ্ন কাপ্তাই হ্রদে অবস্থানরত স্প্রিড বোটে অভিযান পরিচালনা করে বস্তা অবৈধ সিগারেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

তিনি জানান, আটককৃত ব্যক্তির নাম জুয়েল চাকমা(৩৮)। সে জুড়াছড়ি উপজেলার কসমছড়ির রনজিৎ চাকমা ও নোয়াবি চাকমার সন্তান। তার কাছ থেকে পাওয়া সিগারেটগুলো পাটরন ব্রান্ডের এবং সবগুলো মিলে ১ লাখ ৬০ হাজার শলাকা সিগারেট, যাহার আনুমানিক বাজারমূল্য ১৯ লক্ষ ২০ হাজার টাকা।

এই ঘটনায় নিয়মিত মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন ডিবি’র ওসি। স্থানীয় সূত্র জানায়, দেশের চলমান পরিস্থিতিতে শৃঙ্খলিত আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে বেশ সরগরম হয়ে চলছে অবৈধ সিগারেটসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য চোলাচালান কাজ কারবার।

প্রায় প্রতিদিনই নানান ছদ্মবেশে রাঙামাটির দূর্গম সীমান্ত এলাকায় পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুল্কবিহীন অবৈধ সিগারেট, চা-পাতা, চিনি, দুধ পাউডার’সহ বিভিন্ন জিনিসপত্র জেলার জুরাছড়ি, বাঘাইছড়ি ও বরকলের হরিনা সীমান্ত দিয়ে চোরাচালানি সিন্ডিকেট চক্র প্রতিদিনই অবৈধ জিনিসপত্র ক্রয়-বিক্রয় পরিচালনা করছে।

সিন্ডিকেটচক্র নানান ছদ্মাবরনে রাঙামাটি থেকে প্রায় প্রতিদিনই ফুলের ঝাড়ু,মৌসুমী ফল, কাঁচামালের পাশাপাশি মাছের ট্রাকেও রাঙামাটি থেকে অবৈধ সিগারেট পাচার করছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit