শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

চৌগাছায় আওয়ামীলীগ কর্মীর হামলায় জামায়াত কর্মী আহত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আওয়ামীলীগ কর্মীর হাতুড়ের আঘাতে সোহবার হোসেন (৪৫) নামে এক জামায়াত কর্মী মারাত্মক আহত হয়েছেন। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সোহারাব হোসেন বাদী হয়ে চৌগাছা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চৌগাছা সরকারি মডেল হাসপাতালে আহত জামায়াত কর্মী সোহরাব হোসেন সাংবাদিকদের জানান, দুই বছর আগে আমার ছেলেকে বিদেশ পাঠানোর সময় কিছু টাকার অভাব পড়ে। আমি সেই টাকা ধার চাইতে খড়িঞ্চা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আওয়ামীলীগ কর্মী আশরাফ আলীর কাছে যায়। এ সময় তিনি বলেন এক লাখ টাকা ১০ দিনের জন্য নিলে ১০ হাজার টাকা লাভ দিতে হবে। আর যদি ১০ দিনের বেশী টাকা দিকে দেরী হলে ১৫ হাজার টাকা দিতে হবে। তিনি এ ধরণের শর্ত দেওয়ায় আমি তার নিকট থেকে টাকা না নিয়ে ফিরে আসি। বিষয়টি গ্রামে জানাজানি হয়। সম্প্রতি তিনি চায়ের দোকানে শুনেছেন আমি নাকি তাকে সুদখোর বলেছি।

রবিবার দুপুরে আমি কাজের জন্য মাঠের দিকে যাচ্ছিলাম। আমি চৌগাছা-পুড়াপাড়া সড়কের আবু জাফরের মিলের মোড় নামক স্থানে পৌছালে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা আওয়ামীলীগ কর্মী আশরাফ আলী ও তার সাঙ্গপাঙ্গরা আমার উপর হামলা চালায়। এ সময় আশরাফ আলী তার হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে আমার মাথায় আঘাত করার চেষ্টা করে। আমি মাথা সরিয়ে নিলে হাতুড়ির বাড়ী আমার মুখের উপর লাগে। এতে আমার চারটি দাঁত ভেঙ্গে যায়। এ ঘটনায় আমি বাদী হয়ে চৌগাছা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

প্রতিবেশী মমিনুর রহমান জানান, ঘটনার সময় আহত সোহবার হোসেনের ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে আক্রমন কারীরা পালিয়ে যায়। পরে আহতকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর রেফার করা হয়। চৌগাছা সরকারি মডেল হাসপাতালের দন্ত বিভাগের চিকিৎসক ইয়াসিন আরাফাত বলেন, আহত সোহবার হোসেনের মুখের ৪/৫টি দাঁত ভেঙ্গে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর রেফার করা হয়েছে। চৌগাছা থানার ওসি পায়েল হোসেন বলেন, এ ধরণের অভিযোগ পেলে অবশ্যই আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit