শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

চৌগাছায় শিক্ষাবিদ মাওলানা আব্দুল গফুরের জানাযা ও দাফণ সম্পন্ন

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সর্বজন শ্রদ্ধেয় মাওলানা আব্দুল গফুর (৮০) এর জানাযার নামাজ ও দাফন সম্পন্ন করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) সকালে চৌগাছা কামিল মাদ্রাসা ময়দানে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে উপজেলার বাদেখানপুর গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে তিনি পৌর শহরের বিশ্বাস পাড়ার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।

প্রখ্যাত এ আলেমের জানাযার নামাজ পূর্ব বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলার নায়েবী আমির যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী অধ্যাপক আরশাদুল আলম, সেক্রেটারী অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকি, চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, নায়েবী আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর হাফেজ আমিন উদ্দীন খান, অধ্যক্ষ আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারঃ) ড. আলা উদ্দীন, ডাঃ আব্দুর রাজ্জাক, সাবেক চৌগাছা পৌর প্যানেল মেয়র ও উপজেলা জামায়াতের সহকারী-সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারী ডাঃ জিল্লুর রহমান, পাশাপোল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শাহ আলম ও পরিবারের পক্ষ থেকে মরহুম মাওলানা আব্দুল গফুরের বড় ছেলে ফারুক হোসেন প্রমুখ।

তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌগাছা থানার বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি কর্মময় জীবনে বহু মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit