রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, কী আলোচনা হলো কালীগঞ্জে ঘুস দুর্নীতি চাঁদাবাজি ও মাদককে ‘হারাম’ ঘোষণা করলেন রাশেদ খান সাব্বিরের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের জয় অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করা যাবে না: গণপূর্তমন্ত্রী ৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত ২০ স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খান জেন-জির ক্ষোভে নড়েচড়ে বিজেপি, তরুণ ভোট টানতে মাঠে বিশেষ টিম দুর্নীতি ঠেকাতে ডিজিটাল-স্বয়ংক্রিয় ব্যবস্থা চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন

সিলেটে চার-ছক্কার ঝড় তুললেন তামিম, অল্পের জন্য সেঞ্চুরি মিস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (১৫ ডিসেম্বর) বরিশালের বিপক্ষে চট্টগ্রামের হয়ে ৯১ রানের মারকুটে এক ইনিংস খেলেছেন তামিম। ৫৪ বল মোকাবিলায় তার ইনিংসটি সাজানো ছিল ৭ চার ও ৬ ছক্কার মারে। গত বছরের সেপ্টেম্বরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তামিম। আর ঘরোয়া ক্রিকেটে সবশেষ খেলেছেন চলতি বছরের মে মাসে। এরপর কেটে গেছে প্রায় সাত মাস। মাঝখানে নিজের ইনজুরি ও ফিটনেস নিয়ে কাজ করেছেন বাংলাদেশ দলের সাবেক ওয়ানডে অধিনায়ক।

কিন্তু দীর্ঘ সময় পর মাঠে ফিরলেও তাকে খুব বেশি ভুগতে দেখা যায়নি। প্রথম ম্যাচে ১৩ রান করে আউট হলেও পরবর্তী তিন ম্যাচেই দ্যুতি ছড়িয়েছেন। এরমধ্যে দ্বিতীয় ম্যাচেই হাঁকিয়েছিলেন ঝড়ো ফিফটি। ৩৩ বল মোকাবিলায় সিলেটের বিপক্ষে ৮ চার ও ৩ ছক্কায় ৬৫ রান করে আউট হয়েছিলেন তিনি। তৃতীয় ম্যাচে অবশ্য স্বল্প রান তাড়ায় নেমে কিছুটা ধীরগতির ছিলেন। তবে ২১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। আর চতুর্থ ম্যাচে তার ব্যাটিং-ই বলে দিচ্ছে আগামী আসরের বিপিএলের জন্য তো অবশ্যই,  ড্যাশিং ওপেনার প্রস্তুত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্যেও।

আগামী মার্চে ৩৬ বসন্ত পার করতে যাওয়া তামিমের খেলার বিষয়ে ইতোমধ্যে সবুজ সংকেত পাওয়া গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও নির্বাচকদের কাছ থেকে। এদিকে তামিমের ঝড় তোলার দিন নির্ধারিত ২০ ওভার শেষে বরিশাল বিভাগের বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম। রান তাড়ায় ব্যাট করছে বরিশাল।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit