রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী চিত্রনায়িকা বিপাশা কবিরের মা আর নেই জাহ্নবীকে নিয়ে অশালীন কনটেন্ট, ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকারমন্ত্রী নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মরিনিয়োর বাজির ঘোড়া কে এই কার্লোস এস্পি? আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি ‘আমরা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য নই’, মার্কিন শুল্ক আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা কানাডা চিকেনস নেকে ‘তিনকোনা নিরাপত্তা গ্রিড’ বানাবে ভারত ১৪২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি

দৌলতপুরে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক-৩

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ৩ জন আটক হয়েছে। শনিবার রাত ৮ টার দিকে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় চেক পোষ্ট বসিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়।পুলিশ সূত্র জানায়, কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর এলাকায় পুলিশের অস্থায়ী চেক পোষ্টে তল্লাশী অভিযান চলাকালে একটি সিএনজি থামিয়ে তাতে তল্লাশী চালানো হয়। এসময় সিএনজিতে থাকা যাত্রী বেশে মো. আশিকুজ্জামান (৩২), মো. আবু জাফর (৩২) ও মো. রাসেল হোসেন (২৫) কে ১টি বিদেশি পিস্তল, ৬রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিনসহ আটক করে পুলিশ।

এরা কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয় (ইবি) থানার দুর্বাচর এলাকার আব্দুল হাকিম ওরফে আকমল, মো. শহিদুল ইসলাম ও রবিউল সরদারের ছেলে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. নাজমুল হুদা বলেন, প্রতিদিনের ন্যায় পুলিশি চেক পোষ্টে একটি সিএনজিতে ৩ জন যাত্রীবেশে অস্ত্র পাচার কালে পুলিশের সন্দেহ হলে তাতে তল্লাশি চালানো হয়। এসময় তাদের কাছে থেকে অস্ত্র,গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit