মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

কৃষক দলের নেতাকর্মীদের সঙ্গে নবীউল্লাহ নবীর মতবিনিময়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : যাত্রাবাড়ী থানা কৃষক দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা-৫ আসনের প্রধান সমম্বয়ক নবীউল্লাহ নবী। শনিবার যাত্রাবাড়ী থানার ৬২নং ওয়ার্ড কৃষক দলের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় নবীউল্লাহ নবী বলেন, ‘বিএনপিতে কোনো অনুপ্রবেশকারীর ঠাঁই নেই। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারী নিজেদের রক্ষা করতে ‘নব্য’ বিএনপি হতে চেষ্টা করছে। এই ধরনের অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। ফ্যাসিস্টরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে তা সফল হবে না।’

তিনি আরও বলেন, ‘পতিত ফ্যাসিস্ট সরকারের দুষ্কৃতিকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা বাংলাদেশের ভালো চায় না। তাই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। দেশকে রক্ষা করতে হবে।’

এসময় ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এহতেশাম উদ্দিন নকীব ও যাত্রাবাড়ী থানা কৃষক দলের সভাপতি স্বপন খানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit