শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

দুর্গাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের অংশগ্রহনে এ দিবস পালিত হয়। পৌর এলাকার বিরিশিরিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও আলোচনা সভার মাধ্যমে দিবস পালিত হয়।

পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপি‘র আহবায়ক আতাউর রহমান ফরিদ, ওসি মো. বাচ্চু মিয়া, শহীদ পরিবারের সন্তান অধ্যাপক রফিকুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার।

এছাড়া অন্যদের মধ্যে, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি এমএ জিন্নাহ্, পৌর বিএনপি‘র আহবায়ক হারেজ গণি, সহকারী অধ্যাপক আব্দুল আজিজ সহ উপজেলায় কর্মরত অফিসার্সবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার শহীদ পরিবারের সন্তানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit