শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

‘দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সেক্রেটারি অ্যাড. মো: শাহজাহান মিয়া বলেছেন, জুলুম, নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প কিছু নেই। জামায়াতে ইসলামী একটি পরীক্ষিত দল। যে দলের শাসন ব্যবস্থা আমরা দেখিনি। অনেক দলের দুঃশাসন দেখেছি। বিশেষ করে বিগত ১৭ বছর আওয়ামী দুঃশাসন ও স্বৈরতন্ত্র দেখেছি। তারা দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।

শুক্রবার (১৩ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যদি সত্যিকারার্থে একটি কল্যাণ ও বৈষম্যহীন রাষ্ট্র, একটি ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ চাই, তাহলে আমাদের কুরআনের পাতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই জাতি তার সকল অধিকার ফিরে পাবে।

ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি হাফেজ বেলাল হোসাইনের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের রুকন নেয়ামত উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাড. মো: শাহজাহান খান, সদর জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সেক্রেটারি মুহাম্মদ জুবাইর হোসাইন খান, সহকারি সেক্রেটারি সুলতান মাহমুদ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এনামুল কবির, সাবেক আমির হাফেজ আবুল কালাম আজাদ।

এছাড়া ওয়ার্ড জামায়াত নেতা এমরান পাটোয়ারী, মনির হোসেন ও কবির খান প্রমুখ বক্তব্য রাখেন।

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit