শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া নেতাদের ঠাঁই নেই’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, বিগত সরকারের আমলে যারা বিএনপির রাজনীতি করে নিজেদের সুবিধার জন্য ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের পেছনে ঘুরেছেন, তাদের স্থান বিএনপির ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যায় কোনো কমিটিতে হবে না।

শুক্রবার( ১৩ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বিএনপির নেতৃত্ব তারাই দিবে, যারা দুঃসময়ে বিএনপির পাশে সব সময় ছিল, রাজপথে আন্দোলন করেছে। বিগত সময়ে যারাই আন্দোলন সংগ্রামে ছিলো তারাই নেতৃত্বে আসবে। সবাইকে শহীদ জিয়ার সৈনিক হতে হবে। কোনো ব্যক্তির লোক না হয়ে শহীদ জিয়ার লোক হতে তিনি নেতাকর্মীদের আহবান জানান।

জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা ও মিজানুর রহমান মিজান, কানাডা বিএনপির সভাপতি ফয়ছল আহমদ, জেলা বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন মাতুল, বকিশ মিসবাহুর রহমান প্রমূখ। কর্মী সভায় উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit