শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

তিন জেলায় বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : খুলনা, মেহেরপুর ও মাগুড়া জেলায় আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি।

শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন অ্যাড. মোমরেজুল ইসলাম।

এছাড়াও মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন করে আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে। জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাড. কামরুল ইসলামকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এই আংশিক আহ্বায়ক কমিটি করা হয়।

মেহেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে রয়েছেন আমিরুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক),
জাহাঙ্গীর বিশ্বাস (যুগ্ম আহ্বায়ক), ফয়েজ মোহাম্মদ (যুগ্ম আহ্বায়ক), মাসুদ অরুণ (সদস্য) ও
আমজাদ হোসেন (সদস্য।

একই সঙ্গে আলী আহমেদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি করা হয়।

মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে রয়েছেন যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, যুগ্ম আহ্বায়ক কিশোর, যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, যুগ্ম আহ্বায়ক খাঁন হাসান ইমাম সুজা, যুগ্ম আহ্বায়ক অ্যাড. রোকুনুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাহেদ হাসান টগর, যুগ্ম আহবায়ক পিকুল খাঁন।

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit