শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

শীত জেঁকে বসেছে পাবনায়, ফুটপাতে বিক্রি জমজমাট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : উত্তরে জেলা পাবনাতে হঠাৎ করেই জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়ার সাথে সাথে শীতের তীব্রতাও বৃদ্ধি পেয়েছে জেলাজুড়ে। শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে জেলা সদরের ফুটপাতসহ হকার্স মার্কেটগুলোতে গরম কাপড় কিনতে সাধারণ ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে নিম্ন আয়ের সাধারণ মানুষ স্বল্পমূল্যে পোশাক কিনতে ছুটছেন ফুটপাতের দোকানগুলিতে। উন্মুক্তভাবে ক্রেতাদের জন্য রাখা শীতের বিভিন্ন পোশাক দেখে শুনে পছন্দ করে কিনছেন ক্রেতারা।

৩০ টাকা থেকে শুরু করে হাজার টাকার পণ্য বিক্রি হচ্ছে এখানে। বিদেশ থেকে আসা এই সকল পণ্য শুধু নিম্ন আয়ের মানুষই নয় সচ্ছল পরিবারের সদস্যরাও কিনছেন। মেয়েদের কার্ডিগান থেকে শুরু করে ছেলেদের জ্যাকেট, বাচ্চাদের সোয়েটার, পায়ের মোজা, মাথার টুপি, হাত মোজা সকল ধরনের শীতের পণ্যের সমাহার নিয়ে পর্ষদ সাজিয়ে বসেছে হকাররা ফুটপাতে।
গত দুইদিন পাবনা অঞ্চলে সাধারণ তাপমাত্রার চাইতে একটু বেশি শীত অনুভব হচ্ছে। পাবনা ঈশ্বরদী আবহাওয়া অফিসের দেয়া তথ্য অনুসারে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রেকর্ডকৃত তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস যা বুধবার ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। গত দুইদিন পাবনা অঞ্চলে সূর্যের দেখা তেমন মেলেনি। ঘন কুয়াশায় আকাশ মেঘাচ্ছন্ন থেকেছে দিনের বেশির ভাগ সময়। আর এরই সাথে উত্তরের হিমেল হাওয়া থাকায় শীত অনুভব হচ্ছে একটু বেশি। তাইতো শীতের পূর্ব প্রস্তুতি হিসাবে নিজের ও পরিবারের ছোট বড় সকল সদস্যদের জন্য শীতের গরম পোশাক ক্রয় করতে ফুটপাত ও হকার্স মার্কেটগুলোতে সাধারণ ক্রেতাদের ভিড় বৃদ্ধি পেয়েছে।

একদিকে যেমন পোশাক ক্রয় করছেন ক্রেতারা অন্যদিকে ফুটপাতে শীতের পিঠাপুলি বিক্রি হচ্ছে। তবে বিক্রেতারা জানান, বিগত বছরের চাইতে এই বছরে বিদেশ থেকে আমদানিকৃত পোশাকের গাট বেশি দামে কিনতে হচ্ছে তাদের। আর সেই তুলনায় দাম পাচ্ছেনা তারা। অপরদিকে ক্রেতারা বলছেন, বিদেশ থেকে আসা পণ্য স্বল্পমূল্যে ফুটপাত থেকে তারা ক্রয় করতে পারছেন। আর বাজার বা মার্কেট থেকে পোশাক কিনতে অনেক পয়সা লাগে। তাই ফুটপাত থেকে পোশাক কিনে শীতের তীব্রতা থেকে রক্ষা পেত চান তারা। আকাশ পরিষ্কার হলে শীতের তীব্রতা বৃদ্ধির পেতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit