রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল বুক চেপে মাটিতে সালমান খান, ঘটনা কী? জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন: পররাষ্ট্র সচিব অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই: শামসুজ্জামান দুদু ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন? অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

রসালো দুধ পুলি পিঠার সহজ রেসিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : পুলি পিঠার স্বাদ আরও বেড়ে যায় যখন তা ভিজানো হয় দুধে। তখন এর নামও পরিবর্তন হয়ে হয় দুধ পুলি। সহজ উপায়ে দুধ পুলি কীভাবে তৈরি করবেন তা থাকছে আজকের আয়োজনে-

প্রয়োজনীয় উপকরণ: দুধ পুলি তৈরি করতে আপনার যা প্রয়োজন হবে তা হলো পুরের জন্য ক্ষীর ও ছানা, ডো তৈরির জন্য চালের গুঁড়ো ৪ কাপ, লবণ পরিমাণমতো, চিনি ২ চা চামচ, গুঁড়ো দুধ ১ কাপ।

 দুধের মিশ্রণ তৈরির উপকরণ: পুলি পিঠা দুধে ডোবানোর জন্য লাগবে তরল দুধ ২ লিটার, গুঁড়ো দুধ ১ কাপ, কনডেন্সমিল্ক ১/২ কাপ, ঘি ২ টেবিল চামচ, তেজপাতা ২ টি, এলাচ ২ টি, লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন: দুধ পুলি তৈরির জন্য প্রথমে পুর তৈরি করুন। এর জন্য আপনাকে একটি বাটিতে ছানা ও ক্ষীর মিশিয়ে নিতে হবে। এবারে ডো তৈরি করতে একটি সসপ্যানে গরম পানিতে ডোর সব উপকরণ দিয়ে চুলায় কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলুন। এরপর এই ডো দিয়ে রুটি তৈরির জন্য ছোট ছোট বল তৈরি করুন। রুটির ভিতরে ছানা আর ক্ষীরের পুর দিন। দুই ভাজে করে যেকোনো একটি ডিজাইন করে পিঠার সাইডগুলো বন্ধ করে দিন। বাজারে আজকাল প্লাস্টিকের পুলি পিঠার সাজ কিনতে পাওয়া যায়। সেইভাবে পিঠাপুলি তৈরি করলে আপনি আরও সহজে এবং কম সময়ে পুলি পিঠা বানাতে পারবেন।

সিদ্ধ পুলি পিঠা। ছবি: সংগৃহীত

 

পুলি পিঠা বানানো হয়ে গেলে তা ভাপে সিদ্ধ করে নিন। এরপর সিদ্ধ পুলি পিঠা দুধে ভিজানোর জন্য দুধের মিশ্রণ তৈরি করুন। 
 
দুধের মিশ্রণটি তৈরি করতে একটি সসপ্যানে রেসিপির সব উপকরণ দিয়ে চুলায় বসিয়ে দিন। অপেক্ষা করুন, মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত। দুধের মিশ্রণ তৈরি হয়ে গেলে তাতে সিদ্ধ পুলি দিয়ে দিন।

দুধে ভেজানো সিদ্ধ পুলি পিঠা। ছবি: সংগৃহীত

তৈরি হওয়া এই পিঠা গরম গরম কিংবা ঠান্ডা দুইভাবেই খেতে দারুণ লাগে। তো এই শীতে দুধ পুলির স্বাদ উপভোগ করতে আপনিও বাড়িতে তৈরি করতে পারেন শীতের এই লোভনীয় পিঠা। 

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit