মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

কেউ দেশের ক্ষতি করতে চাইলে প্রতিহত করা হবে: ড.আব্দুল মঈন খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, স্বৈরাচারেরা যদি মনে করে পুনরায় ক্ষমতায় এসে স্বৈরাচার কায়েম করবে, তবে তারা বোকার স্বর্গে বসবাস করছে। এ দেশের ছাত্র-জনতার শক্তির কাছে স্বৈরাচাররা পরাজিত হবেই। জুলাই-আগস্টে নরসিংদীর ছেলেরা বাংলাদেশ এবং বিশ্ব ইতিহাসে স্থান করেছে। আবারও যদি কেউ দেশের ক্ষতি করতে চায় তাদের প্রতিহত করা হবে। তবে এজন্য বিএনপির মতো সবাইকে জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করতে হবে। 

বৃহস্পতিবার পলাশ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঈন খানের প্রয়াত বাবা সাবেক খাদ্যমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট-ডক্টরাল গবেষক ও মঈন খানের মেয়ে ড. মাহরীন খান।
মঈন খানের স্ত্রী এবং মিলিনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন রোখসানা খন্দকারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এমএ সাত্তার, সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী প্রমুখ। 

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit