সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

ভেনেজুয়েলার তেল খাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর আরও চাপ বাড়াতে দেশটির তেলখাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (৩১ ডিসেম্বর) ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল খাতে পরচিালিত চারটি কোম্পানি ও সেগুলোর সঙ্গে সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকারের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে তথাকথিত মাদক পাচারের সাথে জড়িত সন্দেহে দুই ডজনেরও বেশি জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর নতুন এই নিষেধাজ্ঞা দেওয়া হলো।

ডিসেম্বরের শুরুতে মাদুরোর ওপর চাপ প্রয়োগের অংশ হিসেবে ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ বা বহির্গমনকারী সব অনুমোদিত জাহাজের ওপর অবরোধের ঘোষণা করেন ট্রাম্প। এর ফলে দেশটির তেল রফতানি নভেম্বর মাসের তুলনায় প্রায় অর্ধেকে নেমে আসে।

মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মাদুরো সরকারকে নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করা তেল বসায়ীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা চারটি ট্যাংকারের মধ্যে কয়েকটিকে তথাকথিত ‘ছায়া বহরের’ অংশ বলে অভিযোগ করেছে ট্রেজারি বিভাগ।

সাধারণ নিষেধাজ্ঞার আওতায় থাকা তেল পরিবহনের কাজে ব্যবহৃত জাহাজগুলোকে ‘ছায়া বহর’ বলা হয়। এসব জাহাজের মালিকানা অস্পষ্ট থাকে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এদের বীমা সুবিধাও থাকে না।

ট্রেজারি বিভাগ সতর্ক করে বলেছে, যারা ভেনেজুয়েলার তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত হবে, তাদের বড় ধরনের নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে হবে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেনি ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়। 

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit