রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
এক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে তবলছড়ি বিএনপির পরিচ্ছন্নতা অভিযান। রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

নাতির প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ, একদিনে ‘ইক্কিস’র আয় কত?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ Time View

বিনোদন ডেস্ক : ২০২৬ সালের ১ জানুয়ারি ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ইক্কিস’। সিনেমাটিতে অগস্ত্যর সাবলীল অভিনয় প্রশংসা কুড়াচ্ছে সমালোচকদের। নাতির কাজের প্রশংসায় মেতেছেন বিগ বিও। নাতির কাজের প্রশংসা করে সোশ্যাল হ্যান্ডেলে এ মহাতারকা লেখেন,পর্দায় ওকে দেখে চোখ ফেরাতে পারছিলাম না। ওর সহজ উপস্থিতি ও জীবনবোধ এই সব কিছুই যেন অরুণ ক্ষেত্রপালের চরিত্রটার জন্য প্রয়োজন ছিল। গর্বিত।

শ্রীরাম রাঘবন পরিচালিত ‘ইক্কিস’ সিনেমাটি একাত্তরের যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্র ভারতীয় সেনাকর্মকর্তা শহীদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপাল। এ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের মেয়ের ঘরের নাতি অগস্ত্য নন্দা। একাত্তরের যুদ্ধে শত্রুপক্ষের ১০টি ট্যাঙ্ক ধ্বংস করার পর নিজের ট্যাঙ্ক থেকে বেরিয়ে এসে যুদ্ধ চালিয়ে যান সাহসী সেনা অরুণ ক্ষেত্রপাল । মাত্র ২১ বছর বয়সে যুদ্ধে শহীদ হন। সিনেমায় অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র।

জোয়া আখতার পরিচালিত নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘আর্চিজ’র পর অগস্ত্য নন্দার দ্বিতীয় কাজ ‘ইক্কিস’। সিনেমাটি সমালোচকদের প্রশংসা কুড়ালেও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদন থেকে জানা যায়, প্রথম দিনে ১০ কোটি রুপি আয়ের গণ্ডি পেরোতে পারেনি সিনেমাটি। সিনেবোদ্ধারা ধারণা, প্রথম ওয়েব সিরিজের মতো প্রথম সিনেমাতেও  দর্শকপ্রিয়তা অর্জনে ব্যর্থ হতে পারেন অগস্ত্য নন্দা।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit