মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

ভেনেজুয়েলার তেলখাত লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প প্রশাসন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফলে যুক্তরাষ্ট্রে এই চার তেল কোম্পানি কিংবা কোম্পানির কর্মকর্তাদের কোনো সম্পদ থাকলে সেগুলো আর ব্যবহার করতে পারবে না কোম্পানিগুলোর কর্তৃপক্ষ কিংবা কর্মকর্তারা। কোম্পানিগুলোতে কর্মরত কর্মকর্তা ও কর্মীরা যুক্তরাষ্ট্রে প্রবেশও করতে পারবেন না।

ট্রেজারি মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতি বলা হয়েছে, “নিষেধাজ্ঞার আওতায় পড়া এই চার কোম্পানি এবং কোম্পানির কর্মকর্তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ।”পৃথক এক বিবৃতিতে মার্কিন ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান স্পষ্ট এবং পরিষ্কার— আমরা অবশ্যই যুক্তরাষ্ট্রে বন্যার মতো মাদক সরবরাহকারী অবৈধ মাদুরো সরকারকে তেল রপ্তানি থেকে মুনাফা তুলতে দেবো না।”

প্রসঙ্গত, ২০১৭ সালে যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন ট্রাম্প, সে সময় থেকেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মনে করতেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরও প্রেসিডেন্ট মাদুরোর ব্যাপারে তার মনোভাবের কোনো পরিবর্তন ঘটেনি।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করেছেন ট্রাম্প। ভেনেজুয়েলার ট্যাংকার জাহাজগুলোর ওপর সর্বাত্মক অবরোধ জারি করেছেন। গত ডিসেম্বরের মাঝামাঝি তিনি ঘোষণা দিয়েছেন, ভেনেজুয়েলার বেশ কিছু ট্যাংকার জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং নিষেধাজ্ঞার আওতায় পড়া ভেনেজুয়েলার যে কোনো ট্যাংকার জাহাজ দেশটির বন্দর ছেড়ে গেলে বা ভেনেজুয়েলায় প্রবেশ করার চেষ্টা করলেই সেগুলোকে জব্দ করা হবে। গত ডিসেম্বরের শুরু থেকে শেষ পর্যন্ত ভেনেজুয়েলার চারটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এই জাহাজগুলো তেল রপ্তানির কাজে ব্যবহার করা হতো।

সূত্র : রয়টার্স

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit