মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, দেশের সর্বনিম্ন তাপমাত্রা এ জেলায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। হাঁড় কাঁপানো শীতে স্বাভাবিক কর্মজীবনে দেখা দিয়েছে স্তবিরতা।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জোষ্ঠ্য পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, এ জেলায় সর্বনিম্ম তাপমাত্রা রেকর্ড থাকায় প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। সকালে শীত ও কুয়াশা কয়েক দিন অব্যাহত থাকবে। আসছে সপ্তাহ থেকে শীতের প্রকোপ আরও বেশী হবে বলে তিনি জানান।

বৃহস্পতিবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৯৭ শতাংশ।

গত ২৫ দিন থেকে এ জেলায় ক্রমাগত তাপমাত্রা কমছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকায় সূর্যের দেখা মিলছেনা। প্রত্যেকদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে হাঁড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। এর ফলে জনজীবনে দুর্ভোগ বাড়ছে।

বৈরী আবহাওয়ার কারণে যানবাহন চলাচল কমে গেছে। যাত্রী সংখ্যা কম থাকায় পরিবহনের সিডিউল বাতিল করা হচ্ছে। রাস্তাঘাটে, হাটেবাজারে জনসমাগম লক্ষ্য করা যাচ্ছেনা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কেনাবেচা কম। টানা কয়েক দিনের শীতের কারনে উপার্জন করতে না পারায় মানুষ তাদের পরিবার-পরিজন নিয়ে অনেকটা না খেয়ে দিন যাপন করছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, জেলা পরিষদ ও এনজিওদের কাছ থেকে পাওয়া প্রায় ৭০০ কম্বল শীতার্ত মানুষের মধ্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া চাহিদা পাঠানো হয়েছে সেগুলো পৌঁছুলে বিতরণ করা হবে। আর শীতে কর্মহীন মানুষের খাবারের ব্যবস্থার জন্য চেষ্টা চালানো হবে।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit