মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম

যাকে ইরানের বিশেষ দূত করতে পারেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতা গ্রহণ করেই ওলটপালট শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ধারবাহিকতায় নিজের সাবেক গোয়েন্দাপ্রধান রিচার্ড গ্রেনেলকে ইরানের বিশেষ দূত করার কথা বিবেচনা করছেন তিনি।

এ বিষয়ে নাম না জানা দুজনের বরাত দিয়ে রয়টার্স এ খবর প্রকাশ করেছে। তাদের একজন বলেন, ‘তিনি নিশ্চিতভাবেই দৌড়ে আছেন।’

ট্রাম্প এখনো কাকে ইরানের রাষ্ট্রদূত করবেন এবং ইরান বিষয়ে তার নীতি কী হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি। গ্রেনেলেকে বেছে নেওয়ার বিষয়ে জানতে রয়টার্স থেকে ট্রাম্পশিবির এবং গ্রেনেলের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কোনো পক্ষ থেকেই সাড়া মেলেনি।

ইরান বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত কী হতে চলেছে, তা নিয়ে এখনো কোনো খবরও প্রকাশ পায়নি।

তবে সেখানে বিশেষ দূত হিসেবে নিজের গুরুত্বপূর্ণ একজন মিত্রকে পাঠানোর কথা বিবেচনা করার অর্থ, ট্রাম্প হয়তো ইরান সরকারের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে আগ্রহী। ট্রাম্প এর আগে ইরানকে ধ্বংস করে ফেলার হুমকি দিয়েছিলেন।

অন্যদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী ট্রাম্পকে গুপ্তহত্যা করতে চেয়েছিল বলে যুক্তরাষ্ট্র সরকার অভিযোগ তুলেছিল। যদিও ইরান ওই অভিযোগ অস্বীকার করেছে।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit