মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম

শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : কুড়িগ্রামে শীতের দাপটে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত ৫ দিন ধরে দেখা মিলছে না সূর্যের। আগামী ১৫ ডিসেম্বরের পর থেকে এ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, আকাশে মেঘ থাকায় দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা না মেলায় জেলায় শীত বেড়েছে। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষজন।

জানা যায়, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষি শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া ছিন্নমূল মানুষজন। তীব্র ঠান্ডায় অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাও করছেন। তবে দিনে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে থাকে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। তীব্র শীতে কষ্টে পড়েছেন ১৬টি নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপ চরের দরিদ্র মানুষজন।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘গত দুই সপ্তাহ থেকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। আগামী ১৫ ডিসেম্বরের পর থেকে এ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৪,/সকাল ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit