রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

নতুন বাংলাদেশ গঠনের জন্য ড. ইউনুসের হাতকে শক্তিশালী করতে হবে: আব্দুল হান্নান মাসউদ, মুখ্য সংগঠক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেছেন, নতুন বাংলাদেশ গঠনের জন্য ড. ইউনুসের হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, ড. ইউনুস আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, সে  স্বপ্ন আমরা নিজেরা দেখবো। যেখানে চাঁদাবাজি- সন্ত্রাস থাকবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর হাতিয়ার উপজেলা পরিষদ চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আয়োজিত ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন।

তিনি আরও বলেন, যে অপরাধী তার চোখের দিকে তাকিয়ে বলতে হবে সে আপরাধী। আমি যদি কোন ভুল করি, আমার চোখের দিকে তাকিয়ে বলতে হবে আপনি ভুল করেছেন। এইটা না বলতে পারলে আমি নিজেই ফ্যাসিষ্ট হয়ে যাবো। কারণ হচ্ছে আমরা আমাদের নেতাদের পরীর আসনে বসিয়ে দিয়েছি। নেতা যা বলে তা ঠিক ন্যায়, অন্যায় বুঝতে চাই না। আমরা এইখান থেকে বলবো আমাদের নেতাদের ভুলগুলো ধরিয়ে দিবেন, যাতে তারা ভবিষ্যতে ভুল করার সাহস না পাই। 

সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর সমালোচনা করে মাসউদ বলেন, মোহাম্মদ আলীর আমলে কাউকে বিএনপির কর্মসূচিতে যেতে দেওয়া হতো না উল্লেখ করে তিনি বলেন, সেসময় কেউ ফেসবুকে পোস্ট দিলে বাধার সৃষ্টি করা হতো। বিএনপির প্রোগ্রামে যেতে চাইলে হাটু ভেঙ্গে দেয়ার কথা বলা হতো।আমি শুনেছি এখনো নাকি বলা হয়। তাহলে তো আপনারাও মোহাম্মদ আলীর উত্তরসূরি। আর কেউ সন্ত্রাসীর কার্যক্রম করতে গেলে, চাঁদাবাজিকরতে গেলে, ফ্যাসিবাদ কায়েম করতে গেলে স্লোগানে স্লোগানে তার হৃদয় প্রকম্পিত করতে হবে। 

মাসউদ বলেন, আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে দল, মত নির্বিশেষ সবাই একসাথে রাজনীতি করবে। যে বাংলাদেশে বিএনপি থাকবে, জামায়াতে ইসলামি থাকবে, ডান দল থাকবে, বাম দল থাকবে। সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল হান্নান মাসউদের বাবা আবদুল মালেক, চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ রিটনের পিতা আবুল কালাম,  বুড়িরচর আহাম্মদিয়া আলিম মাদ্রাসা সহকারী শিক্ষক রাজ বিহারী, হাতিয়া উপজেলা মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit