শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যবসা উপকরণ বিতরণ প্রান্তিক নারীদের মাঝে নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ‘খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে’ পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ ট্রাম্প-শি বৈঠকের রেশ কাটতে না কাটতেই চীন সফরে যাচ্ছেন পুতিন ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি: জামায়াতের আমির ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধন আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের এক নেতার অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  

সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাট হাতে মোটেই স্বাচ্ছন্দ্যে নেই বাংলাদেশ দল। ১০৪ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছে মেহেদী হাসান মিরাজের দল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানেই ওপেনার সৌম্য সরকারকে (২) হারায় বাংলাদেশ। সবশেষ ১৫ ওয়ানডেতে মাত্র দুইবার পঞ্চাশোর্ধ্ব ইনিংসের দেখা পেয়েছেন এই ব্যাটার।

তিনে নেমে টেস্ট মেজাজে ব্যাট করে আউট হয়েছে লিটন দাস। ১৯ বলে ৪ রান করে জেডেন সিলসের বল পুল করতে গিয়ে অদ্ভুত কায়দায় ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন তিনি। প্রথম ম্যাচে দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭৪ রান করলেও এদিন ১ রানের বেশি আসেনি অধিনায়ক মিরাজের ব্যাটে।

সিনিয়র ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের পরও আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন ওপেনার তানজিদ হাসান। কিন্তু শেষ পর্যন্ত ৩৩ বলে ৪ চার এবং ২ ছক্কায় ৪৬ রানেই সাঙ্গ হয় তার ইনিংস। ১১তম ওভারে জাস্টিন গ্রিভসকে টানা দুই চার হাঁকিয়ে পরের বলেই তিনি সহজ ক্যাচ দেন রস্টন চেজের হাতে।

এরপর ৪ রানের ব্যবধানে সাজঘরের পথে হেঁটেছেন আফিফ হোসেন (২৪) ও জাকের আলীও (৩)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১০৪। প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit