রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

যারা ভারতে মসজিদ ভেঙেছে তারা আমাদের সাম্প্রদায়িকতা শেখাচ্ছে: আবদুল হান্নান মাসউদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

নোয়াখালী প্রতিনিধি : যারা ভারতে বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করে তারা আমাদের সাম্প্রদায়িকতা শেখাচ্ছে বলে মন্তব্য করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন,  ভারতের দাদা বাবুরা, দিল্লির দালালরা সীমান্তে চোখ রাঙাচ্ছে। তারা বাংলাদেশকে করায়ত্ব করার চেষ্টা করছে। তারা এতোদিন শেখ হাসিনার মতো দাসকে বাংলাদেশে বসিয়ে বাংলাদেশ শোষণ করেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারে ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় ছাত্রজনতা এই অনুষ্ঠানের আয়োজন করে। ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত আমাদের সাম্প্রদায়িকতা শিখাতে আসে অথচ তারা গুজরাটের বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি  করেছে। ভবিষ্যতে কেউ যদি এদেশের মাটির দিকে হাত বাড়ায় তাহলে তাদের দেশের মাটিও নিরাপদ থাকবে না বলে।

তিনি আরও বলেন, স্বৈরাচারের দোসররা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনাকে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে। যতদিন তারা ঐক্যবদ্ধ থাকবে ততোদিন শেখহাসিনাকে ফিরিয়ে আনার সুযোগ নেই। এসময় স্থানীয় লোকজন হাতিয়ার নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান। পরে এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে হান্নান মাসউদকে অবগত করেন এবং মাসউদ তাদের কথা শুনে সেগুলো সমাধানের আশ্বাস দেন। যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম কে বেলালের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit