শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী সরকারী বালু চুরির ঘটনাকে কেন্দ্র করে বোচাগঞ্জে পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে ২২ জনের নামে মামলা নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে রাঙামাটিতে পৌরসভার মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ মাটিরাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে বিয়ে করার পর যৌতুকের দাবীতে  স্বামীর দেয়া আগুনে দগ্ধ স্ত্রী নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে কেকেআর ইরান থেকে ধীরে ধীরে ইউরেনিয়াম উদ্ধার করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মুমিনের দুঃখ-কষ্টেও আছে সুসংবাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : সুখ-দুঃখ, আনন্দ-বেদনা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। মুমিনের জীবনে নেমে আসা দুঃখ-কষ্ট ও বিপদ-আপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাস্বরূপ। আল্লাহ মুমিনদের নানা ধরনের বিপদের সম্মুখীন করে পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহর পক্ষ থেকে এমন বিপদ-আপদ ও পরীক্ষার মধ্যেও মুমিনের জন্য রয়েছে অসংখ্য কল্যাণ ও সতর্কবার্তা।

গুনাহ মাফ হয় : বিপদ-আপদ ও দুঃখ-কষ্টের কারণে গুনাহ মাফ হয়। এ ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে, হজরত আয়েশা (রা.) সূত্রে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুমিনের ওপর যেকোনো বিপদ-আপদ আসুক না কেন, এমনকি একটা কাঁটাও যদি তার পায়ে বিঁধে, এর জন্য তার পাপ মোচন হবে। (মুসলিম, হাদিস : ৫৩১৭)

অপর হাদিসে বর্ণিত হয়েছে, আবু সাইদ খুদরি (রা.) সূত্রে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুসলিম ব্যক্তির ওপর যেসব দুঃখ-কষ্ট, রোগব্যাধি, উদ্বেগ-উত্কণ্ঠা, দুশ্চিন্তা ও পেরেশানি আপতিত হয়, এমনকি যে কাঁটা তার দেহে বিদ্ধ হয়, এসবের দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন।’ (বুখারি, হাদিস : ৫৩১৪)

কল্যাণ লাভ : ধৈর্য মুমিনের মহৎ গুণ।

ধৈর্য সফলতার চাবিকাঠি। ধৈর্যের অনুশীলন ছাড়া ব্যক্তিগত ও সামাজিক জীবনে সফলতা অর্জন করা অসম্ভব। দুঃখ-কষ্ট ও উদ্বেগ-উত্কণ্ঠার সময় ধৈর্য ধারণ করা মুমিনের বৈশিষ্ট্য। সুহাইব (রা.) সূত্রে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্যজনক! যখন তার সুখের কিছু হয়, আর সে শোকরিয়া আদায় করে, সেটাও তার জন্য কল্যাণকর।

আবার যদি কোনো কষ্টের কিছু হয়, আর সে ধৈর্য ধারণ করে, সেটাও তার জন্য কল্যাণ বয়ে আনে। সব কিছুর মধ্যে তার কল্যাণই কল্যাণ।’ (মুসলিম, হাদিস : ২৯৯৯)

সতর্ক হওয়ার সুযোগ : পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘মানুষের কৃতকর্মের কারণেই দুনিয়ায় বিপর্যয় ও বিপদ-আপদ দেখা দেয়, যাতে মানুষ তাদের কৃতকর্মের কিছু শাস্তি ভোগ করে এবং যাতে তারা ফিরে আসে।’ (সুরা : রুম, আয়াত : ৪১)

সঠিকটা বাছাই করা : পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, “মানুষ কি মনে করে যে ‘আমরা ইমান এনেছি’ বললেই তাদের ছেড়ে দেওয়া হবে? আর তাদের পরীক্ষা করা হবে না? আর আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি। অতঃপর আল্লাহ অবশ্যই প্রকাশ করে দেবেন কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী।” (সুরা : আনকাবুত, আয়াত : ২-৩)

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit