বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত। 

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা চত্বরে একটি মানববন্ধন করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় কমিটির সভাপতি-সম্পাদকসহ সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা,বিএনসিসি ও স্কাউট সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন- বিএনপির সভাপতি আতাউর রহমান,স্কাউট সম্পাদক ফেরদৌস আলম মানিক,বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, সাংবাদিক হজরত আলী,প্রেসক্লাব আহবায়ক ছবিকান্ত দেবশর্মা,বিএনপি নেতা বকুল মজুমদার, জামায়াত নেতা মোকাররম হোসেন, জামায়াত সম্পাদক রজব আলী ও নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার,পল্লী বিদ্যুৎ ডিজিএম নেজামুল হক কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে দুর্নীতি প্রতিরোধে সচেতন হয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানান। ইউএনও তার বক্তব্যে রাণীশংকৈল উপজেলাকে শতভাগ দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান উপস্থাপনা ও সঞ্চালনা করেন কমিটির সম্পাদক প্রশান্ত কুমার বসাক।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit