রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

বিয়ের পিঁড়িতে অনুরাগকন্যা, গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ্যে আনলেন পরিচালক

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : অনেক দিন ধরে শেন গ্রেগয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন অনুরাগকন্যা। ইতোমধ্যে বিয়ের আগের বিভিন্ন রীতি শুরু হয়ে গেছে। যদিও এর আগে গত বছর বাগদান পর্ব সেরেছিলেন আলিয়া ও শেন। অনুরাগ নিজেই মেয়ের গায়ে হলুদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

আলিয়ার পরনে হলুদ লেহেঙ্গা। শেন বেছে নিয়েছেন হলুদ রঙের পাঞ্জাবি। গায়ে হলুদ থেকে মেয়ে-জামাইয়ের ফুলের পাপড়ি মাখা সোহাগি ছবি শেয়ার করে নিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। ছবিতে সেই আসরে দেখা যাচ্ছে খুশি কাপুরকেও। খুশির পরনেও হলুদ ছাপ লেহেঙ্গা। সঙ্গে মানানসই গহনা ও মাথায় বাঁধা খোঁপা।

ছবিতে খুশি ছাড়াও দেখা যাচ্ছে পরিচালক ইমতিয়াজ আলির কন্যা ইদা আলি ও ফ্যাশন ব্লগার মুসকান চনানাকে। ইদাও সামাজিক যোগাযোগমাধ্যমে গায়ে হলুদের একটি ভিডিও শেয়ার করেছেন। শনিবারও প্রাকবিবাহ অনুষ্ঠান ছিল। খুশির সেই অনুষ্ঠানের কিছু ছবি রয়েছে।

খুশি সেই ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, আলিয়া ও শেনের বিয়ের মৌসুম শুরু হলো। এই দিন আলিয়া বেছে নিয়েছিলেন সাদা রঙের একটি গাউন। গলায় নজরকাড়া হার। কনের সহচরীরা এ দিন সবাই পরেছিলেন গোলাপি রঙের পোশাক। খুশি বেছে নিয়েছিলেন হালকা গোলাপি রঙের অফ শোল্ডার পোশাক।

গত বছর থেকেই জল্পনা— ঠিক কবে বিয়ে করছেন অনুরাগকন্যা। এর পর বাগদান পর্ব সেরেছিলেন আলিয়া ও শেন। ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেছিলেন সেই বিশেষ দিনে। আগামী ১১ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়ছেন তারা। বিয়ের ঠিক আগেই মেয়ের বিষয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন অনুরাগও।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit