সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের

আবারও সড়কে নামার হুঁশিয়ারি দিলেন সারজিস

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : শেখ হাসিনা ও তাদের দোসররা নতুন রূপে ফিরে আসতে চাইছে বলে অভিযোগ করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেছেন, নানামুখি ষড়যন্ত্র হচ্ছে। তাদের প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র-জনতা আবারও সড়কে নামবে বলেও হুঁশিয়ার করে দেন।

আজ শনিবার চট্টগ্রামে ছাত্র জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানে আহত-নিহতের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামের ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে নিহত পরিবারকে আর্থিক সহায়তা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। চট্টগ্রামের প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিটে আয়োজিত সভায় যোগ দেন নিহতদের স্বজনরাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মিরা।

এসময় আর্থিক সহায়তা নিতে আসা শহীদ পরিবারের সদস্যদের কান্নায় পুরো হল জুড়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়। এসময় তারা নির্মম হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফাতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জুলাই শহীদ স্মৃত ফাউন্ডেশন সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, শেখ হাসিনা ও তাদের দোসররা নতুন রূপে ফিরে আসতে চাইছে। খুনিদের যাতে বাংলার মাটিতে পূর্নাবাসন করতে না পারে এবং তাদের বিচার যাতে এই বাংলার মাটিতে হয় তার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি বলে জানানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা।

সারজিস আলম বলেছেন, হাসিনা যদি একজন প্যাথলজিক্যাল খুনি না হয়, তাহলে তো সে ২ হাজার খুন করতে পারতো না। কোনো একটা জীবনের প্রতি যদি তার মায়া থাকতো, তাহলে সে এতো জীবন ঝরাতে পারতো না।

অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগের ১০৫টি পরিবারকে ৫লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit