সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

বিব্রতকর হারে সিরিজ খোয়াল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে আইরিশদের সঙ্গে বাংলাদেশের পার্থক্যটা দৃশ্যমান হলো। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে তবু কিছুটা লড়াই করতে পেরেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে তো ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি স্বাগতিকরা। ৪৭ রানের হারে সিরিজে এখন ০-২ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ।

তবে আইরিশদের একশ ছাড়ানো সংগ্রহ পেতে কার্যকরী ভূমিকা রাখেন লরা ডেলানি। ফাহিমা খাতুনের বলে ১৯তম ওভারে বোল্ড হয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৩৫ রান।

বাংলাদেশের পক্ষে সেরা বোলিং করেন স্পিনার নাহিদা আক্তার। ৪ ওভারের কোটা পূর্ণ করে ২০ রান খরচায় ২ উইকেট নেন তিনি। একটি করে উইকেট যায় জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুনের ঝুলিতে। ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হাড়গোড় বেরিয়ে আসে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের। ১১ ব্যাটারের মোটে তিনজন দুই অঙ্কের দেখা পান। এর মধ্যে সর্বোচ্চ ৩৮ রান করেন শারমিন আক্তার।

১৩ রানে তিন উইকেট শিকার করে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন প্রেন্ডেরগাস্ট। দুটি করে উইকেট নেন আরলেন কেলি ও ডেলানি। হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে আগামী ৯ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচে আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit