শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

নেত্রকোণায় দয়াময় আশ্রমে আগুন

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের মেন্দীপুর গ্রামে রাতে জয় মা দূর্গা দয়াময় আশ্রমে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা যায়। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে আশ্রম পরিচালনা পর্ষদের সহসাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি’র নারী সদস্য মৌ চক্রবর্তী জানান, আশ্রমটিতে শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত আনুমানিক দশটা পর্যন্ত প্রার্থনা করছিলেন দয়াময় ভক্তরা।

তিনি আরও জানতে পায়, প্রার্থনা শেষে আশ্রমের ভেতরে একটি মোমবাতি জ্বালানো ছিল। পরে ভক্তরা নিজেদের বাড়ীতে চলে যায়। পরদিন শনিবার (৭ ডিসেম্বর) প্রভাতকালীন প্রার্থনা করার জন্যে বেশ কয়েকজন ভক্ত এসে দেখতে পায় মন্দিরে আগুনে লেগেছে। ধারণা করা হচ্ছে ওই মোমবাতি থেকেই আশ্রমে আগুন লেগেছে। আগুনে আশ্রমে রাখা একটি খাট ও মূর্তি আসন পুড়ে যায় বলে জানিয়েছেন এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে জানতে চাইলে নেত্রকোণার খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মকবুল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দয়াময় আশ্রমের লোকজনের সাথে ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে দয়াময় আশ্রমের ভক্তরা শুক্রবার রাতে প্রার্থনা শেষে প্রত্যেকেই নিজ নিজ বাড়ীতে চলে যায়। স্থানীয়রা আরও জানান, এসময় একটি মোমবাতি জ্বালানো ছিল। ধারণা করা হচ্ছে ওই মোমবাতি থেকেই আগুন লেগেছে। এনিয়ে কেউ কোনো জিডি বা অভিযোগ করেননি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:২০

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit