শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান হানিয়াকে নিয়ে মিথ্যাচার, ফেঁসে গেলেন আদনান ফয়সাল আবারও টমি শেলবি হয়ে পর্দায় কিলিয়ান মারফি

পৌনে ১ কেজি স্বর্ণ জব্দ, অভিনেত্রী যুথীসহ আটক ২

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে চুড়ি, গলার চেইনসহ প্রায় পৌনে এক কেজি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা এবং আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে দুবাই থেকে আসার একটি বিমানে তল্লাশী চালিয়ে ওই দুই যাত্রীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।

আটককৃত যাত্রীরা হলেন ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা যুথী ও চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল।

পরে তাদের আইন শৃংখলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, বাংলাদেশ এয়ারলাইনসের ইএ-১৪৮ ফ্লাইটের দুবাই-চট্টগ্রাম-ঢাকা যোগে তারা দুবাই থেকে সকালে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছান।

উদ্ধারকৃত স্বর্ণালংকারের মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।

কিউএনবি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit