সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

ছড়া নিয়ে সিসিমপুরের নতুন সিরিজ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

বিনোদন ডেস্ক : শিশুদের জন্য নতুন আয়োজন নিয়ে এসেছে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর। বাংলা ভাষার জনপ্রিয় ও প্রচলিত ৪০টি শিশুতোষ ছড়া নিয়ে সিসিমপুর তৈরি করেছে ছড়ার সিরিজ। ছড়াগুলো আবৃত্তি করেছে শিশুদের প্রিয় বন্ধু হালুম, টুকটুকি, ইকরি ও শিকু।

ইউএসএআইডি-বাংলাদেশের সার্বিক সহযোগিতায় সিসিমপুর প্রকল্পের আওতায় শিশুদের শুদ্ধ বাংলা উচ্চারণে সহযোগিতা করার লক্ষ্যে এই ভিডিও কন্টেন্ট তৈরি করা হয়েছে।

নির্মিত ৪০টি ছড়ার অধিকাংশই নেওয়া হয়েছে প্রাক-প্রাথমিক, প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির পাঠ্যবই থেকে। পাশাপাশি পাঠ্যবইয়ের বাইরের জনপ্রিয় ও মজার ছড়াও আছে, যা শিশুদের সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে সহায়ক হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

এ সম্পর্কে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাশে (এসডিব্লউবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও ইউএসএআইডি’স সিসিমপুর প্রকল্পের চিফ অব পার্টি মোহাম্ম শাহ আলম বলেন, ‘আমরা জানি, ছড়া এমন একটি মাধ্যম, যা শিশুরে ভাষা শেখায় দারুণ সহায়ক। নতুন নতুন শব্দের অভিযোজন, শব্দের উচ্চারণ, ছন্দ, বাক্যগঠন, সৃজনশীলতা ও কল্পনাশক্তি বিকাশে ছড়া অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এই বিষয়টিকে মাথায় রেখে প্রথম ধাপে ৪০টি ছড়ার ভিডিও কনটেন্ট তৈরি করেছি আমরা।’

সিসিমপুর সূত্রে জানা গেছে, নির্মিত ছড়াগুলো ইতোমধ্যেই সিসিমপুরের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রচার শুরু হয়েছে। এছাড়া সিসিমপুর এপস, বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং নানা ধরনের কমিউনিটি কার্যক্রমের মাধ্যমেও শিশু এবং অভিভাবকদের কাছে ছড়াগুলো পৌঁছানো হবে।

কিউএনবি/অনিমা/০৪ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit