বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

নিয়োগ চূড়ান্তের আগেই প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দেয়ার চিন্তা করছেন ট্রাম্প?

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ চূড়ান্তের আগেই বিতর্কিত পিট হেগসেথকে সরিয়ে দেয়ার চিন্তা করছেন ডোনাল্ড ট্রাম্প। হেগসেথকে সরিয়ে তার জায়গায় ফ্লোরিডার গভর্নর ও এক সময়ের প্রতিদ্বন্দ্বী রন ডেস্যান্টিসকে নিয়োগ দেয়ার কথা বিবেচনা করছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। 

ট্রাম্পের আলোচনা সম্পর্কে অবগত ব্যক্তিরা মঙ্গলবার (৩ ডিসেম্বর) দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে এই তথ্য জানিয়েছেন। খবর নিউইয়র্ক পোস্টের।

পিট হেগসেথ সাবেক সেনা কর্মকর্তা ও ফক্স নিউজের উপস্থাপক। তার বয়স ৪৪ বছর। সম্প্রতি তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন এক নারী। এ ছাড়া তার বিরুদ্ধে আর্থিক অব্যবস্থাপনার অভিযোগও রয়েছে।

এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, অন্তত ছয়জন রিপাবলিকান সিনেটর হেগসেথকে পেন্টাগনের শীর্ষ পদে নিশ্চিত করার বিষয়ে আপত্তি জানিয়েছেন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রীর পদপ্রার্থীর সংক্ষিপ্ত তালিকায় আগে থেকেই ছিলেন ডিস্যান্টিস। তিনি মার্কিন নৌবাহিনীর সাবেক বিচারক অ্যাডভোকেট জেনারেল। তবে তাকে রেখে পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বেছে নেন ট্রাম্প। এবার সেই পিট হেগসেথকেই সরিয়ে দেয়ার চিন্তা করছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন ট্রাম্প। তারপর থেকেই মন্ত্রণালয় সাজানো শুরু করেন তিনি। প্রতিরক্ষামন্ত্রীর পদে বেছে নেন ৪৪ বছর বয়সী হেগসেথকে। 

কিউএনবি/অনিমা/০৪ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit