সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

শাকিবের ‘দরদ’ দেখা যাবে মালয়েশিয়ার সিনেমা হলে

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ Time View

বিনোদন ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোতারায়ার রয়েল রুপসী রেস্টুরেন্টে এক সংবাদ  সম্মেলনে এই তথ্য জানান জেটিজি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. রাসেল। যেসব হলে ‘দরদ’ দেখানো হবে সেগুলো হলো-কেএলসিসি, টাইম স্কয়ার, রাওয়াং, কেলাং, জোহরবারুর সিটি স্কয়ার, ইপু, পেনাং বিএম, পেনাং সিটি, মেলাক্কা, মোয়ার, সেরেম্বান, কুয়ান্তান, সেলায়াং, শাহ আলম আইসিটি, কেলাং বুকিটরাজা, সুবাং সামমিট, কোতা টিংগি, বাতু পাহাত।

বাংলাদেশে ছবিটি নিয়ে ব্যাপক আলোচিত হওয়ায় ইতোমধ্যে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। দেশটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির হাই ডেফিনেশন সাউন্ড ইঞ্জিনিয়ারিং ডলবি এট মস এবং উন্নত প্রযুক্তির স্ক্রিনের সিনেমা হল। চলচ্চিত্রটিতে রয়েছে মালয়েশিয়ান ভাষা ও ইংরেজি সাব টাইটেল। হলগুলোতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা ও আরামদায়ক সিট এবং আধুনিক প্রযুক্তির সংযোজন। যা হলে বসে সিনেমা দেখার আনন্দ কয়েকগুণ বেড়ে যায়।

মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুরস পরিচালক এসএম মোয়াজ্জেম হোসেন নিপু জানান, মালয়েশিয়ায় আগেও আমরা শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ চালিয়েছি। প্রবাসীরা শাকিব খানকে ভালোবাসে। এজন্যই মালয়েশিয়াতে শাকিবিয়ান ভক্তরা ‘দরদ’ দেখার জন্য হলগুলোতে হাউজফুল উপস্থিত থাকবে বলে আশা করছি।

জেটিজি এন্টারপ্রাইজ এর হেড অব মার্কেটিং অর্নীল হাসান রাব্বি জানান, ‘এর আগে আমরা ‘তুফান’ রিলিজ করেছি তখন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান ছিল এবং বন্যা পরিস্থিতি খারাপ ছিল কিন্তু এবার ইনশাআল্লাহ সব কিছু ভালো আছে এবং শাকিব খান নিজেও ৮ ডিসেম্বর মালয়েশিয়াতে আসছে সব কিছু মিলিয়ে এবার মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা ‘দরদ’ সিনেমা সবাই সিনেমা হলে উপভোগ করবে বলেই আশা করছি।’
 
উল্লেখ্য, ‘দরদ’ সিনেমাটিতে শাকিব খান দুলু চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটিতে অভিনয় করছেন শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মাসহ অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:৫৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit