সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

বাসায় চুরির ঘটনায় থানায় জিডি ওমর সানীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র নায়ক ওমর সানীর বাসা থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সোমবার সকালে ওমর সানীর বাড়িতে চুরির ঘটনা ঘটে।

এ বিষয়ে ওমর সানী জানান, ঘটনার ওই দিন সকালে মর্নিং ওয়াকে বের হন তিনি। মর্নিং ওয়াক শেষে বাড়িতে ঢুকেই বুঝতে পারেন বেশকিছু মূল্যবান জিনিস, নগদ অর্থ খোয়া গেছে তার।

বাড়িতে চুরির প্রসঙ্গে তিনি বলেন, সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরলে বুঝতে পারি বাড়িতে চুরি হয়েছে।

তিনি বলেন, আমার স্যামসাং এস টুয়েন্টি আল্ট্রা, অপ্পো ফোন নেই। ড্রয়ারে নগদ ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোনটিও নেই।

বাসায় চুরির ঘটনায় ওই দিনই ভাটারা থানায় জিডি করেন সানী। অজ্ঞাতনামা চোরদের দ্রুত খুঁজে পেতে চুরি যাওয়া তিন ফোনের আইএমইআইসহ সব তথ্যই পুলিশকে দিয়েছেন এ অভিনেতা।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit