সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

হুথিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করলো কানাডা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্রগোষ্ঠী হুথিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে যুক্ত করেছে কানাডা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন দেশটির সরকার গতকাল সোমবার (২ ডিসেম্বর) হুথিকে ‘সন্ত্রাসী সংগঠন’হিসেবে এ ঘোষণা দিয়েছে।

আল জাজিরা বলছে, এই সিদ্ধান্তটি কানাডার পররাষ্ট্র নীতির অংশ, যার লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তাকে অস্থিতিশীল করে এমন গোষ্ঠীর প্রভাবকে রোধ করা। ইয়েমেনের বৃহৎ অংশ নিয়ন্ত্রণকারী হুথিদের বিরুদ্ধে অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রয়োগের জন্য সহিংসতা এবং অন্যান্য উপায় ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে, যা এই অঞ্চলে সংঘাতে বৃদ্ধির পেছনে দায়ী করা হচ্ছে।

ইরান-সমর্থিত গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে আনসারুল্লাহ নামে পরিচিত, ২০০০ সালের গোড়ার দিকে ইয়েমেনে এটি গড়ে উঠে।  

গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলার বিরুদ্ধে লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের একাধিক বাণিজ্যিক ও নৌ জাহাজ আক্রমণ করে আসছে হুথি। এসব হামলার কারণে লোহিত সাগরে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

এর আগে কানাডা লোহিত সাগরে হামলার প্রতিক্রিয়ায় এই বছরের শুরুতে হুথির বিরুদ্ধে ব্রিটিশ এবং আমেরিকান হামলাকে সমর্থন করে।

হুথি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এবং লেবাননের হিজবুল্লাহর ঘনিষ্ট মিত্র।  চলতি বছরের জানুয়ারিতে আনসারুল্লাহ তথা হুথিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit