শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে-তথ্যমন্ত্রী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা বিশ্বের সেরা দশে মেসির এমএলএস, ত্রিশের বাইরে রোনালদোর সৌদি লিগ কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হতাশ ট্রাম্প পরস্পরবিরোধী বার্তার মাধ্যমে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন এক ভুলের মাশুল, যেভাবে আমেরিকার বন্ধু থেকে পর হয়ে গেলেন নেতানিয়াহু শাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিললো ২ যুগ আগে মৃত স্বামীর অক্ষত লাশ!

শুটিং সেটে সালমানের দিকে অপলক দৃষ্টিতে কেন তাকিয়ে থাকতেন দিয়া?

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম সফল অভিনেতা সালমান খান। তিন দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে বড় পর্দা কাঁপাচ্ছেন তিনি। ক্যারিয়ারে নিজে সফল হওয়ার পাশিপাশি নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য তার রয়েছে বিশেষ খ্যাতি। সালমানের হাত ধরেই সিনেমা জগতে পা রেখেছেন এমন অভিনেতা-অভিনেত্রীর সংখ্যাও অনেক। 

‘তুমকো না ভুল পায়েঙ্গে’ ছবিতে সালমানের সঙ্গে জুটি বেঁধেছিলেন দিয়া। সেই ছবির শুটিং সেটের মুহূর্ত আজও মনে রেখেছেন অভিনেত্রী। কারণ তিনি ছিলেন সালমান-অনুরাগী। 

দিয়া সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ওই ছবিতে কাজ করার আগে থেকেই আমি সালমানের অনুরাগী ছিলাম। কাজ শুরু করার পরে, প্রতিদিনই আমি তার দিকে তাকিয়ে থাকতাম। ভাবতাম, সত্যিই আমি সালমানের সঙ্গে কাজ করছি! বিশ্বাস হত না। যার ছবি আমি বারবার দেখতাম, তার সঙ্গে কাজ করতে পারা আমার জন্য অবিশ্বাস্য ছিল।

রাজস্থানে ভিড়ের মাঝে ছবির শুটিং ছিল। ভিড়ের মাঝে যাতে দিয়ার অস্বস্তি না হয়, সেই দিকে নজর রাখছিলেন সালমান। সেই সময় শুটিং সেটে নারীরা ছিলেন না। পুরুষদের ভিড়ে নায়িকার সুরক্ষার ভার নিয়েছিলেন ভাইজান নিজেই। দিয়া বলেছেন, এখন যেমন ছবির সেটে লিঙ্গ সাম্য বজায় থাকে, তখন তেমন ছিল না। ছবির সেটে নারী কলাকুশলী কমই থাকতেন।

পুরুষশাসিত ইন্ডাস্ট্রি ছিল। মনে আছে, আমার নিরাপত্তা নিয়ে সালমান খুব সতর্ক থাকতেন। শুটিংয়ের পরেও যাতে গাড়িতে দিয়া আগে উঠে পড়েন, সেই দিকে খেয়াল রাখতেন সালমান। দিয়ার কথায়, এমন অভিনেতা সত্যিই হাতে গুনে পাওয়া যায়। খুব কম মানুষই অন্যের নিরাপত্তা নিয়ে এতটা ভাবেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit