রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

২০২৪ সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যেসব দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইহুদিবাদ সেনাদের হামলায় ওই উপত্যকায় এরই মধ্যে ৪৪ হাজার ৩৮২ ফিলিস্তিনি নিহত হয়েছ। তাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে আরও এক লাখ পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি। 

ইসরায়েলের হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা। এই অবস্থায় বিশ্বজুড়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জোরালো হয়েছে। এই আবহে যুদ্ধকালীন সময়ে বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে রিপোর্ট লেখা পর্যন্ত ৯টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে- আর্মেনিয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, বাহামাস, ত্রিনিদাদ এবং টোবাগো, জ্যামেইকা, বার্বাডোস।

চলতি বছরের ২১ জুন ফিলিস্তিনকে সর্বশেষ দেশ হিসেবে স্বীকৃতি দেয় আর্মেনিয়া। এছাড়া রিপোর্ট লেখা পর্যন্ত চলতি বছর ফিলিস্তিনকে সর্ব প্রথম স্বীকৃতি দেয় বার্বাডোস। দেশটি চলতি বছরের ২০ এপ্রিল ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়।

নতুন স্বীকৃতি দেওয়া এসব দেশসহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭টিতে। সূত্র:  আল-জাজিরা

কিউএনবি/অনিমা/০১ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit