মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

১২০ বছরের রেকর্ড ছুঁলেন এই তরুণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১২৯ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে অনন্য নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার মার্কো জেনসেন। ২৪ বছর বয়সি এই বাঁহাতি মিডিয়াম পেসারের গতিতে রীতিমতো কুপোকাত শ্রীলংকান ক্রিকেট দল। 

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে শ্রীলংকা ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ১৯১ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৪২ রানেই অলআউট হয়ে যায় শ্রীলংকা। ১৫ ওভারও ব্যাটিং করতে পারেনি সফরকারী দলটি। মাত্র ১৩.৫ ওভারেই অলআউট হয়ে। শুধু তাই নয়, ৮৩টির বেশি বৈধ ডেলিভারি মোকাবেলা করতে পারেনি লংকানরা।

দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো জেনসেন ৬.৫ ওভারে এক মেডেনসহ ১৩ রানে ৭ উইকেট শিকার করেন। এর আগে ১৯০৪ সালে টেস্ট ইনিংসের সাত ওভারে ৭ উইকেট শিকারের নজির গড়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক হিউ ট্রাম্বলর। তার সেই ঘটনার ১২০ বছর পর এই নজির গড়লেন মার্কো জেনসেন।

বুধবার দক্ষিণ আফ্রিকার ডারবানে চলমান এ টেস্টে মাত্র ৪২ রানে আউট হয়ে বাজে রেকর্ড গড়ে শ্রীলংকা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে নিজেদের ঘরের মাঠ ক্যান্ডিতে ৭১ রানে অলআউট হয়েছিল লংকানরা। ৩০ বছর পর সেই রেকর্ড ভেঙে লজ্জার রেকর্ড গড়ল শ্রীলংকা।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৪,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit