শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের ৯ নির্দেশনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামের বেশ কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বড় ধরনের সহিংসতায় জড়িয়েছে। এতে কয়েকশ শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটেছে। এতে জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আর বিষয়টি নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। এ অবস্থায় শিক্ষার্থীদের সংঘাতে না জড়াতে স্কুল-কলেজে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে কো-কারিকুলার কার্যক্রমের একটি তালিকা নমুনাও প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) স্কুল-কলেজের এসব সংঘাত এড়াতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা শিক্ষা সংশ্লেষবিহীন বিভিন্ন ইস্যুতে আয়োজিত সভাসমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করেছে। ফলে শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া এ ধরনের অনাহূত কার্যক্রম শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদের মাঝেও নানা উৎকণ্ঠা ও উদ্বেগ সৃষ্টি করছে।

এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের শিক্ষামুখী/শ্রেণিকক্ষমুখী রাখা এবং বিভিন্ন ধরনের কো-কারিকুলার কার্যক্রমে ব্যাপকভাবে সম্পৃক্ত রাখতে হবে। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা কর্তৃক অভিভাবকদের সম্পৃক্ত করে শ্রেণি কার্যক্রম ও কো-কারিকুলার কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে সহশিক্ষা কার্যক্রমের একটি নমুনা তালিকাও সংযুক্ত করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে- শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা পরিচ্ছন্নতা অভিযান; ‘বিজয়ের ৩৬ জুলাই’-ভিত্তিক গ্রাফিতি অঙ্কন, নির্বাচিত গ্রাফিতি নিয়ে সফট অ্যালবাম তৈরি, শ্রেষ্ঠ গ্রাফিতিকে পুরস্কার প্রদান; ‘ক্রান্তিকালে তারুণ্য দুর্জয়’-ভিত্তিক থিম সং তৈরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশন, সফট অ্যালবাম তৈরি, শ্রেষ্ঠ থিম সংকে পুরস্কার প্রদান; গার্লস স্কুল-কলেজে পার্সোনাল হাইজিনবিষয়ক প্রশিক্ষণ; জাতীয় দিবস ‘আনুষ্ঠানিক তারুণ্য কুচকাওয়াজ’ (বিএনসিসি স্কাউট-রোভার সহযোগিতা)।

এতে আরও রয়েছে- ‘জুলাই বিপ্লব- কী, কেন, কীভাবে’ শীর্ষক ছাত্র, শিক্ষক, অভিভাবকদের আলোচনা সভা; ‘তরুণ চোখে নৈসর্গ দর্শন’ শীর্ষক শিক্ষাপ্রতিষ্ঠানের নিকটস্থ নান্দনিক স্থান (নদীরতীর/চর/ উপকূল/ পাহাড়/ টিলা/ ফসলি মাঠ) দলবদ্ধ ভ্রমণ; দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে তারুণ্য উৎসব ২৫- কে আনন্দময় করতে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রিকেট টুর্নামেন্ট/ভলিবল/ফুটবল খেলার আয়োজন; তরুণদের উদ্যোক্তা কর্মী হিসেবে আগ্রহী করতে Gen-Z Entrepreneur (জেন-জি এন্ট্রারপ্রেনার) শীর্ষক বির্তক প্রতিযোগিতা আয়োজন করা।

কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২৪,/রাত ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit