শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

অভিবাসন বিভাগের অভিযানে ১৪ বাংলাদেশিসহ আটক ১১৯

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়ালালামপুরের আম্পাংয়ের পান্দান মেওয়াহ এলাকায় অভিযান চালায় সেলাঙ্গর অভবাসন বিভাগ। অভিযানে অংশগ্রহণ করে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ, আমপাং জায়া পুলিশ, ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট এবং আমপাং জায়া মিউনিসিপ্যাল কাউন্সিলের কর্মীসহ মোট ৪৩৮ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন।

 
অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনাস কামারুদ্দিন বলেন, গত এক সপ্তাহ ধরে ওই এলাকায় বিদেশিদের ভিড় নিয়ে জনসাধারণ ও গোয়েন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।
 
অভিযানে ৪০০ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ১১৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ৮৯ জন মিয়ানমার, ১৪ জন বাংলাদেশি, ৮ জন নেপালি, চারজন করে ইন্দোনেশিয়ান ও ভারতীয় নাগরিক রয়েছে।
 
তবে কারও নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। শুধুমাত্র জানানো হয়েছে, তাদের সবার বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। আটক হওয়াদের দেশটির ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৫৬(১)(ডি), ৬(১)(সি) এবং ১৫ ধারা এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালায় ৩৯ (বি) ধারার অধীনে তদন্ত করা হচ্ছে। বর্তমানে আটকদের পরবর্তী পরীক্ষার জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit