শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

কলম্বিয়াকে বিধ্বস্ত করে শিরোপা আর্জেন্টিনার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : ফুটবল ইতিহাসে নিজেদের অন্যতম সেরা সময় কাটছে আর্জেন্টিনার। বিশ্বকাপ থেকে কোপা আমেরিকা, সবখানেই যেন আলবিসেলেস্তেদের দাপট। ফুটসালেও নিজেদের সেরা প্রমাণ করেছে তারা। কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টের ১০ম আসরের ফাইনালে কলম্বিয়াকে উড়িয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা।

পেরুতে আয়োজন করা হয় দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের ফুটসাল টুর্নামেন্ট। যেখানে সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-০ গোলে উড়িয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। সোমবার লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। 

শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়াকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা। এই টুর্নামেন্টে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল ২০১৬ সালে। ১০ আসরের বাকি আট আসরের চ্যাম্পিয়নই ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে ৩-২ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে গোলগুলো করেন সোনের, আলভারেজ, গ্রানাডা ও সিলগুয়েরো। কলম্বিয়ার হয়ে জোড়া গোল করেন লিলে। 

এর আগে, গ্রুপ পর্বে দুই জয় ও দুই ড্র নিয়ে রানার্সআপ হয়ে সেমিতে ওঠে আর্জেন্টিনা। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হয় তারা। ব্রাজিলকে সেমিফাইনালে বিদায় করে ফাইনাল নিশ্চিতের পর এবার শিরোপাও ঘরে তুলল মেসির দেশের ফুটসাল খেলোয়াড়েরা।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit