মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় প্রথম দিনে অনুপস্থিত ৫৩ পরীক্ষার্থী ফিলিস্তিনিদের উচ্ছেদে যৌন নিপীড়নকে হাতিয়ার করছে ইসরাইলিরা রেশন দুর্নীতির মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি নুসরাত! এপ্রিলের ২০ দিনেই এলো ২২২ কোটি ডলার রেমিট্যান্স হরমুজে ইরানের নাম ভাঙিয়ে প্রতারণা, ক্রিপ্টোতে ট্রানজিট ফি দাবি বিএনপি জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে: সারজিস জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক, যেসব আলোচনা হলো হরমুজ ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে চীনা প্রেসিডেন্টের ফোনালাপ ভারতীয় বিমানের ওপর পাকিস্তানের আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

স্তন ক্যান্সারে আক্রান্ত ভারতীয় অভিনেত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪১ Time View

বিনোদন ডেস্ক  : স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ‘সেক্রেড গেমস’ ও ‘ব্ল্যাক ওয়ারেন্ট’খ্যাত বলিউড অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে। সম্প্রীতি চিকিৎসকদের পরামর্শে তার অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে।

বুধবার (৪ মার্চ) হাসপাতালের বিছানা থেকে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি তার অস্ত্রোপচার ভালো হয়েছে এবং এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন। 

রাজশ্রী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অনেক ভাবনাচিন্তার পরে আমি মা-বাবাকে বলার সাহস পেয়েছি, ইনফিলট্রেটিং ডাক্টাল কার্সিনোমা নামক গ্রেড-১ স্তন ক্যানসার ধরা পড়েছে। এখন আপনাদেরও বলার সময় এসেছে। রুটিন চেকআপের সময়ে এই রোগ প্রাথমিকভাবে ধরা পড়েছিল, যা নিরাময় হয়ে যাবে বলেও আশা করা যায়। আমি ভাগ্যবান, খুব তাড়াতাড়ি ধরা পড়েছে এবং এর সঙ্গে লড়াই করার সুযোগ পেয়েছি।’

অস্ত্রোপচার শেষে এখন সুস্থতার পথে আছেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এত পরীক্ষা আর অস্ত্রোপচার—সব মিলিয়ে যেন এক রোলারকোস্টার যাত্রা। কিন্তু সবার ভালোবাসা এবং সমর্থন আমাকে শক্তি জুগিয়েছে। অস্ত্রোপচারের পর মা-বাবার মুখ দেখে ভয় অনেকটাই কমেছে। এখন আমি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারব।’

অভিনেত্রী আরও জানান, মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় ওষুধ। তিনি সুস্থ হয়ে উঠছেন এবং আগামী দিনগুলোর জন্য তিনি ভীষণ উত্তেজিত। অনেক তারকা ও ভক্ত সামাজিক মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছাও জানিয়েছেন।

২০১২ সালে ‘তালাশ’ ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন রাজশ্রী। তার বড়পর্দায় অভিষেক হয় সালমান খানের ‘কিক’ সিনেমার মধ্য দিয়ে। ‘সেক্রেড গেমস’ ওয়েব সিরিজ দিয়ে তিনি ব্যাপক পরিচিতি পান।পরবর্তীতে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’, ‘মম’, ‘মন্টো’ এবং ‘জোরাম’-এর মতো চলচ্চিত্রে এবং ‘দ্য ফেম গেম’, ‘ট্রায়াল বাই ফায়ার’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ এবং ‘রঙ্গিন’-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি। 

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৬,/সকাল ৬:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit