শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

১৫০ বছর পর মিলল ডুবে যাওয়া জাহাজের সন্ধান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : দেড়শ বছরেরও বেশি সময় আগে ভয়াবহ ঝড়ে ডুবে যাওয়া একটি বিলাসবহুল জাহাজের খোঁজ মিলেছে। জাহাজটির নাম ছিল লাক লা বেল। এটি ১৮৭২ সালে যুক্তরাষ্ট্রের লেক মিশিগানে ডুবে যায়। ওই দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়।

সম্প্রতি জাহাজ অনুসন্ধানকারী একটি দল লেকের তলদেশে জাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। খবরটি জানিয়েছে নিউজউইক ও অ্যাসোসিয়েটেড প্রেস।

‘শিপরেক ওয়ার্ল্ড’ নামের একটি সংস্থার দেওয়া তথ্য অনুসারে, ইলিনয়ের অভিজ্ঞ অনুসন্ধানকারী পল এহর্নের নেতৃত্বে ২০২২ সালের অক্টোবরে জাহাজটি শনাক্ত করা হয়। এটি উইসকনসিন অঙ্গরাজ্যের রেসিন ও কেনোশা এলাকার মাঝামাঝি, উপকূল থেকে প্রায় ২০ মাইল দূরে পাওয়া গেছে।

পল এহর্ন ১৯৬৫ সাল থেকে এই জাহাজের খোঁজ করছিলেন। প্রায় ৬০ বছরের চেষ্টার পর তিনি সফল হন। এটি তার ১৫তম জাহাজডুবি খুঁজে পাওয়ার ঘটনা। খোঁজ পাওয়ার পর দলটি জাহাজের একটি থ্রিডি ভিডিও মডেল তৈরি করতে সময় নেয়। তাই খবর প্রকাশে কিছুটা দেরি হয়।

ইতিহাস বলছে, ১৮৭২ সালের ১৩ অক্টোবর রাতে জাহাজটি মিলওয়াকি থেকে গ্র্যান্ড হ্যাভেনের উদ্দেশ্যে যাত্রা করে। এতে ৫৩ জন যাত্রী ও কর্মী ছিলেন। জাহাজে বার্লি, মাংস, আটা ও মদসহ নানা পণ্য ছিল। যাত্রার দুই ঘণ্টা পর প্রবল ঝড়ে জাহাজে পানি ঢুকতে শুরু করে। ক্যাপ্টেন জাহাজ ঘুরিয়ে ফিরতে চান। কিন্তু ঢেউ বাড়তে থাকে, বয়লার বন্ধ হয়ে যায়। ভোরের দিকে লাইফবোট নামানো হয়। কিছুক্ষণের মধ্যেই জাহাজটি পেছনের দিক থেকে ডুবে যায়।

একটি লাইফবোট উল্টে গিয়ে আটজন মারা যান। অন্য লাইফবোটগুলো নিরাপদে তীরে পৌঁছে।

বর্তমানে জাহাজটির বাইরের অংশ কোয়াগা মাসেল (এক ধরনের ক্ষতিকর ঝিনুক) দিয়ে ঢাকা। উপরের কেবিন নষ্ট হয়ে গেছে। তবে মূল কাঠামো এখনো বেশ অক্ষত রয়েছে। গবেষকদের মতে, গ্রেট লেকস এলাকায় এমন হাজার হাজার জাহাজডুবির ঘটনা আছে, যার অনেকগুলো এখনো অজানা রয়ে গেছে।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৬,/সকাল ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit