শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

প্রাচীন কবরস্থানের ভেতরে মিলল গোপন সুড়ঙ্গ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : জার্মানির একটি বহু প্রাচীন কবরস্থানের ভেতর মধ্যযুগের একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। এতে বোঝা যাচ্ছে, হাজার হাজার বছর ধরে একই জমি ভিন্ন সময়ে ভিন্ন মানুষ ব্যবহার করেছে।

দেশটির রাইনস্টাডট এলাকার কাছে একটি মধ্য নব্যপ্রস্তর যুগের কবরস্থান খননের সময় এই আবিষ্কার হয়। বিষয়টি জানায় স্যাক্সনি-আনহাল্টের স্টেট অফিস ফর হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড আর্কিওলজি (রাষ্ট্রীয় ঐতিহ্য ও প্রত্নতত্ত্ব দপ্তর)। এটা নিয়ে নিউজউইক একটি খবর প্রকাশ করেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই কবরস্থানটি খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দে (প্রায় ৬ হাজার বছর আগে) বালবার্গ সংস্কৃতির মানুষ ব্যবহার করত। গত বছরের শেষ দিকে সেখানে খনন কাজ শুরু হয়। ওই এলাকায় বায়ু বিদ্যুৎ টারবাইন বসানোর আগে নিয়ম অনুযায়ী খনন করা হচ্ছিল।

খননের সময় একটি পাথরের স্ল্যাব পাওয়া যায়। প্রথমে প্রত্নতাত্ত্বিকরা মনে করেছিলেন, এটি একটি কবরের অংশ। কিন্তু বিস্তারিত পরীক্ষা করে দেখা যায়, এটি আসলে একটি সুড়ঙ্গের প্রবেশপথ।

এই সুড়ঙ্গটি মূল কবরস্থানের প্রায় ৫ হাজার বছর পর তৈরি করা হয়। মাটির নিচে তৈরি এই সুড়ঙ্গকে বলা হয় ‘এরডস্টাল’(মধ্যযুগের সরু গোপন সুড়ঙ্গ ব্যবস্থা)। এটি তৈরি করা হয়েছিল লোস মাটিতে (বাতাসে জমা শক্ত সিল্টজাতীয় মাটি)।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, সুড়ঙ্গটি মধ্যযুগের শেষ দিকে নির্মাণ করা হয়। তবে এর সঠিক উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। কেউ কেউ মনে করেন, বিপদের সময় লুকানোর জায়গা হিসেবে এটি ব্যবহার করা হতে পারে। তবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এছাড়া সেখানে নব্যপ্রস্তর পরবর্তী যুগের কয়েকটি ভাঙাচোরা কবর ও একটি ট্র্যাপিজয়েড আকৃতির গর্তও পাওয়া গেছে। একই জায়গা যুগে যুগে ভিন্ন মানুষ ভিন্নভাবে ব্যবহার করেছে;  এই আবিষ্কার সেটা প্রমাণ করে।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৬,/সকাল ৬:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit